‘ভুয়া খবরের’ বিরুদ্ধে লড়াই শুরু

নামীদামী প্রযুক্তিসংস্থার সাহায্য নিয়ে ফেক নিউজের (ভুয়া খবর) বিরুদ্ধে লড়াইয়ে নামার খসড়া পরিকল্পনা তৈরি করেছে বিবিসি। নতুন এই পরিকল্পনায় ভুয়া খবর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি আশু সতর্কীকরণ পদ্ধতি তৈরির উপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান প্রকাশক সংস্থাগুলো, গুগল, টুইটার ও ফেসবুক বিবিসির এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে। বিবিসি বলছে, ভুল তথ্য সরবরাহের বিরুদ্ধে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্বাচনকে প্রভাবিত করাসহ নানা উদ্দেশ্যে মিথ্যা খবর, সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও প্রভৃতি তৈরি হয়ে আসছে। এসব ভুয়া খবরের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার জন্য বড় তথ্য প্রতিষ্ঠানগুলোর সমালোচনাও হয়ে আসছে।

ভুয়া খবর ছড়িয়ে পড়া আটকাতে সম্প্রতি বিবিসির আয়োজনে ‘ট্রাস্টেড নিউজ সামিট’ এ বড় বড় প্রযুক্তি ফার্মের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন সংবাদমাধ্যমের কর্তা ব্যক্তিরা অংশ নেন। ওই সম্মেলনে নতুন পরিকল্পনার খসড়া নিয়ে আলোচনা হয়।

নতুন পরিকল্পনায় যেসব বিষয়ের কথা উল্লেখ করা হয়-

আশু সতর্কীকরণ পদ্ধতি
এমন একটি পদ্ধতি গড়ে তোলা, যাতে সংস্থাগুলো একে অপরকে তাদের আবিষ্কৃত এমন সব ভুল তথ্য সম্পর্কে দ্রুত সতর্ক করতে পারে। যা মানব জীবনের জন্য হুমকি বা নির্বাচন পূর্ববর্তী সময়ে গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

গণমাধ্যম সম্পর্কিত শিক্ষা
অনলাইনে একটি যৌথ মিডিয়া-শিক্ষা প্রচারণা শুরু করা, যাতে করে মিডিয়া সম্পর্কিত শিক্ষার বার্তাগুলির প্রচারণা ও সমর্থন করা সম্ভব হয়।

ভোটার তথ্য সহায়তা
নির্বাচনকে ঘিরে পারস্পরিক ‘নাগরিকে-তথ্য’ সম্পর্কিত সহায়তা বৃদ্ধি করা, যাতে খুব সহজে কোথায় এবং কীভাবে ভোট দিতে হবে তা ভোটারদেরকে জানানো যায়।

সংগৃহীত তথ্য বিনিময়
বিশেষ করে গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় প্রয়োজনীয় তথ্য বিনিময় করা।

এ বিষয়ে বিবিসির মহাপরিচালক টনি হল বলেন, মিথ্যা তথ্য ও তথাকথিত ভুয়া সংবাদ আমাদের সবার জন্যই হুমকি। এমনকি এটি গণতন্ত্র এবং সাধারণ মানুষের জীবনেও হুমকির কারণ হয়ে দাড়াতে পারে।

তিনি আরও বলেন, এই সামিটের মধ্য দিয়ে উক্ত সমস্যাটির সমাধান লক্ষ্যে আমাদের একত্রিত হয়ে কাজ করার মনোভাব প্রকাশিত হয়। এই লক্ষ্যে এগিয়ে যাবার উদ্দেশ্যে আমরা বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছি।

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026