কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে ৫৮ দেশ

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদসহ নানা ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরিদের অধিকার রক্ষার দাবিতে দেশ ও দেশের বাইরের কাজ করছেন তিনি।

ইমরান খান দাবি করেছেন, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮টি দেশ পাকিস্তানের সঙ্গে যোগ দিয়েছে। রাজ্যে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে কাশ্মীরিদের অধিকার রক্ষার দাবিতে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে দেশগুলো।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘১০ সেপ্টেম্বর মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের পক্ষে যোগদানকারী ৫৮টি দেশকে সাধুবাদ জানাচ্ছি। ভারতের শক্তি প্রয়োগ বন্ধ করা, অবরোধ দেয়া, অন্যান্য নিষেধাজ্ঞা অপসারণ, কাশ্মীরিদের অধিকারকে সম্মান করা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রস্তাবের মাধ্যমে কাশ্মীর বিরোধের সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিকে জোরালো করা হচ্ছে।’

‘ইউএনএসসির প্রস্তাব, আন্তর্জাতিক আইন এবং দ্বিপক্ষীয় চুক্তির সঙ্গে মিল রেখে কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য মানবাধিকার কাউন্সিলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আহ্বানকে স্বাগত জানাই’- অপর এক টুইট বার্তায় বলেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দাবি করেছেন, ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে ‘এই গ্রহের সবচেয়ে বড় কারাগারে’ রূপান্তর করেছে। রাজ্যে ‘মানবাধিকারকে পদদলিত করা হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026