চুলপড়া রোধে প্রাকৃতিক উপায়

 

চুলপড়া নিয়ে চিন্তিত? প্রসাধনী সামগ্রী ব্যবহারেও কাজ হচ্ছে না? আপনার জন্যই আমরা চুলপড়া রোধে কিছু প্রাকৃতিক উপায় আলোচনা করেছি।

চলুন সেগুলো জেনে নিই…

১. গরম তেলের ম্যাস্যাজ: সামান্য পরিমাণ তেল (নারকেল বা বাদাম তেল হলে ভালো) গরম করে হাতের আঙ্গুলের সাহায্যে মাথায় ম্যাস্যাজ করুন। এটা আপনার চুলের গ্রন্থিকোষের রক্ত সঞ্চালন বাড়িয়ে দিবে, চুলের গোড়ায় শক্তি যোগাবে।

২. পেঁয়াজের রস: পেঁয়াজে আছে প্রচুর সালফার যা আপনার চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। এছাড়া পেঁয়াজে রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়ারোধী উপাদান যা চুলের গোড়ালিতে প্রদাহ প্রতিরোধ করে।

৩. মটরশুটি রস: কথায় আছে, শরীরে সব রোগের সমস্যার সমাধান রয়েছে রান্নাঘরে। প্রতিদিনের খাবার তালিকায় এই উপাদানটি রাখুন যা আপনার পুষ্টিহীনতা দূর করবে। চুল পড়া রোধে কাজ করবে।

৪. সবুজ চা: সবুজ চা চুলের গ্রন্থিকোষগুলোকে পুনরুজ্জীবিত করে, নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়মিত পরিচর্যা করে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।

৫. ধ্যান করা: চাপ! দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের চাপ সৃষ্টি হয়। যা চুল পড়ার একটি বড় কারণ। সুতরাং চাপ কমাতে প্রতিদিন একটু করে ধ্যান করার অভ্যাস করুন।

৬. আমলকি: চুল পড়ার বড় একটি কারণ হচ্ছে ভিটামিন ‘সি’-এর অভাব। আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’। এতে রয়েছে এন্টি-অক্সিডান্ট ও ব্যাকটেরিয়ারোধী উপাদান যা আপনার মাথার খুলিতে প্রদাহ ও খুশকি প্রতিরোধ করে।

৭. চুলের মাস্ক: বিভিন্ন প্রকার উপাদানের মিশ্রণে তৈরি হয় এই চুলের মাস্ক। রাসায়নিক উপাদান ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েও এই মাস্ক বানানো যায়। যেমন- কলা, নারকেল তৈল, অলিভ ওয়েল ও মধু দিয়ে তৈরি করা যায়, যা চুল পড়া রোধে খুবই উপকারী।

স্বাস্থ্যকর ও শক্ত চুলের জন্য মধু ও জলপাই তৈলের প্যাকেজ বানিয়ে ব্যবহার করতে পারেন। এজন্য একটি বাটিতে দুই চা চামচ মধু ও সমপরিমাণ অলিভ ওয়েল নিন। তার সাথে এক চিমটি দারুচিনির গুড়া নিয়ে ভালো করে মেশান। তারপর চুলে ব্যবহার করুন।

৮. নিম পাতা: নিমের ওষুধিগুণ সম্পর্কে আমরা সবাই অবগত আছি। নিমপাতা চুল পড়া রোধে খুবই কার্যকর। নিম পাতায় রয়েছে ব্যাকটেরিয়ারোধী, প্রদাহরোধী উপাদান যা সহজেই খুশকি দূর করে। এটি চুলে কোষগুলোকে শক্ত বানায় ও চুল গজাতে সহায়তা করে।

৯. অ্যালোভেরা: অ্যালোভেরাতে আছে এক প্রকার এজাইম যা চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি ত্বরান্বিত করে। খালি পেটে এক চা চামচ অ্যালোভেরা জেল প্রয়োগ আপনার চুলের স্বাস্থ্যকর বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে।

১০. ডিম ও দই: এই দুইয়ের মিশ্রণকে চুল পড়া রোধের নিবারক বলা হয়ে থাকে। ডিমে আছে সালফার যা স্বাস্থ্যকর ও শক্ত চুলের পুষ্টি হিসেবে কাজ করে। আর সালফার চুলের খুশকি দূর করে। দুটি ডিম নিয়ে তার সাদা অংশ আলাদা করে একটি বাটিতে রাখুন। দুই চা চামচ দই নিয়ে তার সাথে ভালো করে মেশান। চাইলে নিমের মিশ্রণও এর সাথে যোগ করা যেতে যারে। তারপর চুলে ব্যবহার করুন।

Share this news on:

সর্বশেষ

img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026