© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গেমিংয়ে কমছে শিশুর সৃজনশীলতা

শেয়ার করুন:
গেমিংয়ে কমছে শিশুর সৃজনশীলতা
feature-desk
১০:৫৭ এএম | ১৩ মে, ২০১৯

খেলার জায়গার অভাবে নগরীর শিশুরা এখন টেলিভিশন দেখে সময় কাটাচ্ছে। পাশাপাশি প্রযুক্তির উৎকর্ষে তারা প্রতিনিয়তই আনন্দ খুঁজে ফিরছে কম্পিউটার বা স্মার্টফোনের পর্দায়। এতে করে শিশুদের সৃজনশীলতা কমে যাচ্ছে।

খেলার জায়গার অভাবে নগরীর শিশুরা এখন টেলিভিশন দেখে সময় কাটাচ্ছে। পাশাপাশি প্রযুক্তির উৎকর্ষে তারা প্রতিনিয়তই আনন্দ খুঁজে ফিরছে কম্পিউটার বা স্মার্টফোনের পর্দায়। এতে করে শিশুদের সৃজনশীলতা কমে যাচ্ছে।

মার্কিন জার্নাল ‘পেডিয়াট্রিক্স’-এ প্রকাশিত একটি জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, যেসব শিশু ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখে বা কম্পিউটারে গেমিং করে স্ক্রিনের সামনে বসে থাকে; তারা অন্য শিশু, যারা এসব করে না তাদের চেয়ে মনস্তাত্ত্বিকভাবে বেশি সমস্যায় ভোগে। তারা বেশি আবেগপ্রবণ হয়, এমনকি সব কিছুতেই বাড়াবাড়ি করতে দেখা যায় এ ধরনের শিশুদের।

এদিকে ব্রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত জরিপটির ফলাফল সম্প্রতি ‘পেডিয়াট্রিক্স’ জার্নালে প্রকাশিত হয়। সেখানে ১০ থেকে ১১ বছর বয়সী ১০১৩ জন শিশুর ওপর জরিপটি করা হয়। এদের কেউ কেউ দৈনিক পাঁচ ঘণ্টা পর্যন্ত টিভি দেখে অথবা কম্পিউটারে গেম খেলে সময় অপচয় করে। আবার কেউ কেউ এক দমই টিভি দেখে না বা কম্পিউটারে গেম খেলে না।

ওই শিশুদের ২৫টি করে প্রশ্ন করা হয়। দেখা গেছে, যেসব শিশু দুই ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় টিভি দেখে বা কম্পিউটারে খেলাধুলা করে তাদের চেয়ে যেসব শিশু এত সময় স্ক্রিনের সামনে বসে থাকে না, তারা বেশি নম্বর পেয়েছে।

জরিপে আরও দেখা গেছে, যেসব শিশু শারীরিকভাবে সবল অথচ স্ক্রিনের সামনে দিনে ২ ঘণ্টা বা ততোধিক সময় অতিবাহিত করে তারদের সৃজনশীলতা কমতে শুরু করেছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন