© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের দুই নেতা আটক

শেয়ার করুন:
আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের দুই নেতা আটক
own-reporter
০১:০০ পিএম | ০৭ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য চকবাজার থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য চকবাজার থানায় নিয়ে আসা হয়েছে।

আটককৃতরা হলেন- রাসেল বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর ফুয়াদ যুগ্ম- সাধারণ সম্পাদক।

চকবাজার থানার ওসি সোহরাব হোসেন বলেন, আবরার ফাহাদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফুয়াদ ও রাসেল নামে দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তারা দুজনই বুয়েটের শিক্ষার্থী, শের-ই-বাংলা হলে থাকেন।

এর আগে রোববার রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত আবরার ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তিনি বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন।

"রহস্যজনক মৃত্যু"র আগে আবরারের শেষ দুই স্ট্যাটাস

বুয়েটে গভীর রাতে ছাত্রকে পিটিয়ে হত্যা

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন