আড়াইহাজারে গ্যারেজে মিলল কিশোরের গলাকাটা লাশ
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের গ্যারেজ থেকে পারভেজ (১৭) নামে এক কিশোরকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের গ্যারেজ থেকে পারভেজ (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাজপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। হত্যাকান্ডের পর থেকে ওই গ্যারেজের অপর কর্মী সুমন পলাতক রয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, পারভেজ ও সুমন নামের দুইজন আশোয়াট গ্রামের জুয়েলের মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে কাজ করত। প্রতিদিনের মত কাজ শেষে সোমবার রাতে জুয়েল তাদের ঘুমিয়ে পড়ার কথা বলে বাড়ি চলে আসে। মঙ্গলবার সকাল ৮টার দিকে জুয়েল দোকানে গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো এবং পাশেই তালার চাবি পড়ে থাকতে দেখে। চাবি নিয়ে তালা খুলে দেখে পারভেজের গলা কাটা লাশ দোকানের মেঝেতে পড়ে রয়েছে। সুমনকে দোকানে নেই এমনকি তার মোবাইল ফোন বন্ধ।
তিনি জানান, পরে জুয়েল স্থানীয় ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ ও থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে সোমবার গভীর রাতে পারভেজকে গলা কেটে হত্যা করে খুনিরা পালিয়ে যায়। তবে তার সহযোগী সুমনকে গ্রেপ্তার করতে পারলে হত্যার রহস্য বের করা সম্ভব হবে। পুলিশ সুমনকে গ্রেপ্তারে কাজ করছে।
টাইমস/এইচইউ