© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গঙ্গাচড়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শেয়ার করুন:
গঙ্গাচড়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
district-correspondent
০৬:২০ পিএম | ০৮ অক্টোবর, ২০১৯

রংপুরে গঙ্গাচড়া উপজেলায় নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বালাটারী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রংপুরে গঙ্গাচড়া উপজেলায় নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বালাটারী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের সাবের আলী (৫০) এবং তার স্ত্রী মুক্তারা বেগম (৩৫)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দম্পতির দুই মেয়ে ও এক ছেলে। সকালে বড় বোন প্রাইভেট পড়তে যায়। ছোট বোন ও ভাই বেড়াতে গিয়েছিল। পড়া শেষে বড় মেয়ে দুপুর ১২টার দিকে ফিরে এসে বাবা-মায়ের শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় মুক্তারার এবং আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাবের আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

গঙ্গাচড়া মডেল থানার এস আই মকবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, সাবের আলী তার স্ত্রীর গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এরপর নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন