ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

ময়মনসিংহে মণ্ডপের সামনে প্রতিমা বিসর্জনের আগে ‘বন্ধুর ছুরিকাঘাতে’ এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শহরের গোলপুকুরপাড় মণ্ডপের সামনে মঙ্গলবার রাত ৯টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক আটকদের পরিচয় জানা যায়নি।

নিহত শাওন (২০) ময়মনসিংহ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শহরের নাটকঘর লেন এলাকার শুভাশিস ভট্টাচার্যের ছেলে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তার বাবা ময়মনসিংহে একটি ওষুধ কোম্পানিতে চাকরিরত ছিলেন।

পুলিশ জানায়, মণ্ডপের সামনে প্রতিমা বিসর্জনের আগে নাচ-গানের একপর্যায়ে বন্ধুদের সঙ্গে শাওনের বাগবিতণ্ডা হয়। এ সময় কেউ একজন শাওনকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ করা যাচ্ছে, নাচানাচির সময় একে অপরের সাথে বাকবিতণ্ডায় এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তদন্ত শেষে সার্বিক বিষয় সম্পর্কে জানা যাবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026