© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতিয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

শেয়ার করুন:
হাতিয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

প্রতীকী ছবি

own-reporter-noakhali
০১:৩২ পিএম | ০৯ অক্টোবর, ২০১৯

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে হাতিয়ার বুড়িরচর বড়দেইল এলাকায় এ ঘটনা ঘটে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গরু আনতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামরুজ্জামান (৪৫) ও আবুল কালাম (৫৫)। নিহত কামরুজ্জামান ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে ও আবুল কালাম একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান আলী মোবারক কল্লোল জানান, সকাল ১১ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে জমি থেকে গরু আনার জন্য যায় কামরুল ও আবুল কালাম। ওই সময়ে বজ্রপাতের কবলে পড়ে দুই জনই মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে জমিতে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন