© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ বিজিবি সদস্য নিহত

শেয়ার করুন:
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ বিজিবি সদস্য নিহত
district-correspondent
০৩:২১ পিএম | ০৯ অক্টোবর, ২০১৯

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকার আজিম উদ্দীন (৪২) ও তার স্ত্রী রুমা বেগম (৩৫)। আজিম উদ্দীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য। পুঠিয়ার পালোপাড়া গ্রামে তার শ্বশুর বাড়ি। পুঠিয়া উপজেলা সদরে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে তিনি ভাড়া থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে স্বামী-স্ত্রী পুঠিয়া জনতা ব্যাংক থেকে কাজ সেরে মোটরসাইকেল যোগে বাসায় যাচ্ছিলেন। এসময় পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আজিম উদ্দীন মারা যান। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রুমাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা মেডিকেলে নিলে গেলে চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছেন। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন