© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানবিক কারণে ত্রিপুরায় পানি দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
মানবিক কারণে ত্রিপুরায় পানি দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
own-reporter
০৫:০৫ পিএম | ০৯ অক্টোবর, ২০১৯

মানবিক কারণে ফেনী নদীর সামান্য পানি ভারতের ত্রিপুরা রাজ্যে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বুধবার বেলা সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।

মানবিক কারণে ফেনী নদীর সামান্য পানি ভারতের ত্রিপুরা রাজ্যে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বুধবার বেলা সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।

তিনি বলেছেন, ‘ফেনী নদীর উৎপত্তি বাংলাদেশের খাগড়াছড়িতে হলেও এই নদীর বেশিরভাগ ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি একটি আন্তর্জাতিক নদী। ত্রিপুরা মানুষের অনেক পানির কষ্ট। তাদের মাটির নিচ থেকে পানি টেনে তুলে ব্যবহার করতে হয়। মানবিক কারণে আমরা সামান্য ১.৮২ কিউসিক পানি দিচ্ছি তাদের। এ নিয়ে হইচই করার কী আছে?’

ভারতে গ্যাস রপ্তানির বিষয়ের যে সমালোচনা করা হচ্ছে, তা সঠিক নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন,  বিদেশ থেকে আমদানি করা তরল গ্যাস বোতলজাত করে ত্রিপুরায় রপ্তানি করার পরিকল্পনা হয়েছে। এটি তো দেশের স্বার্থেই করা। ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ উন্মুক্ত করা হয়েছে। তারা বিদেশ থেকে গ্যাস আমদানি করে বোতলজাত করছে। অপরদিকে দিকে আমাদের প্রাকৃতিক গ্যাসের খনি থেকে কিছু তেল উৎপাদন হয়। যা থেকে অকটেন, পেট্রল এবং তরল গ্যাস উৎপন্ন হচ্ছে। এই তরল গ্যাসই রপ্তানি করার পরিকল্পনা হচ্ছে। এখানে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রিপুরা আমাদের ঐতিহাসিক বন্ধু। মুক্তিযুদ্ধে ত্রিপুরার মানুষ আমাদের আগলে রেখেছে। মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। সেই ত্রিপুরায় সামান্য খাবার পানি দেয়ার জন্য আপত্তি থাকতে পারে না।’

তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য দেশের কোনো স্বার্থ শেখ হাসিনা বিক্রি করতে পারে না। গ্যাস বিক্রি করতে চাইনি বলে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। কিন্তু বিএনপি গ্যাস বিক্রির চুক্তি করার পরেই ক্ষমতায় আসে ওই সময়ে।’

 

টাইমস/এসআই

মন্তব্য করুন