© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেয়ার করুন:
নোয়াখালীতে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
own-reporter-noakhali
০৬:০৮ পিএম | ১০ অক্টোবর, ২০১৯

নোয়াখালী সদর উপজেলা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুল ওহাব (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী বাড়ির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী সদর উপজেলা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুল ওহাব (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী বাড়ির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল ওহাব নোয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের হাজী বাড়ির আবদুল কাদেরের ছেলে।

সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর বসত ঘরে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন