© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগমারায় বাস উল্টে গৃহবধূর প্রাণহানি

শেয়ার করুন:
বাগমারায় বাস উল্টে গৃহবধূর প্রাণহানি
own-reporter-rajshahi
০৪:২৮ পিএম | ১১ অক্টোবর, ২০১৯

রাজশাহীর বাগমারা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দীনা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী। শুক্রবার দুপুরে উপজেলার নন্দনপুর চিকাবাড়ি এলাকার ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দীনা খাতুন উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের দেউলা গ্রামের এমদাদুল হক ওরফে টুনুর স্ত্রী।

রাজশাহীর বাগমারা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দীনা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী।

শুক্রবার দুপুরে উপজেলার নন্দনপুর চিকাবাড়ি এলাকার ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দীনা খাতুন উপজেলার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের দেউলা গ্রামের এমদাদুল হক ওরফে টুনুর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ভবানীগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে নন্দনপুর চিকাবাড়ি এলাকার ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে যাত্রী দীনা খাতুন বাইরে ছিটকে পড়েন। তখন বাসটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন