শ্রীপুরে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন

গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত রফিকুল ইসলাম (৫৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান।

রফিকুল নেত্রকোনা জেলার কৈলাটী গ্রামের ফির উদ্দিনের ছেলে। নিহত বাকিরা হলেন শেরপুর জেলার নকলা থানার বাছুর আলগী গ্রামের কালন মিয়া ছেলে জাহাঙ্গীর (২৫), একই থানার রামপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে বাদশা মিয়া (১৯)।

ট্রাকচালক সিরাজগঞ্জের রায়পুর থানার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাদশাহ মিয়াকে আটক করেছে পুলিশ।

ঢাকাগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়ক দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মাওনা হাইওয়ে থানার ওসি মো. মঞ্জুর হোসেন।

 

টাইমস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026