© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

শেয়ার করুন:
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২
district-correspondent
১১:২৫ এএম | ১২ অক্টোবর, ২০১৯

কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পর্যটন বাজারের উত্তর মালির পাহাড়ের পাদদেশে শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পর্যটন বাজারের উত্তর মালির পাহাড়ের পাদদেশে শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে আহমদ হোসেন এবং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি সেট নম্বর ২৮ এর মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান।

আহমদ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা চোরাকারবারি ও ছয়টি মাদক মামলার আসামি বলে দাবি করছে পুলিশ।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য, শুক্রবার রাতে উপজেলার হাতিয়ারঘোনা এলাকা থেকে আহম্মদ ও রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ইয়াবা ও অস্ত্র মজুদ থাকার কথা স্বীকার করে। এরপর তাদের নিয়ে অভিযানে বের হয় পুলিশ।

ওসি বলেন, ঘটনাস্থলে পৌঁছামাত্র আহম্মদ হোসেন ও আব্দুর রহমানের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে আহমদ ও আব্দুর দু'জনেই গুলিবিদ্ধ হয়।

তাদেরকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসির দাবি, এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি এলজি, চার রাউন্ড গুলি ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন