চট্টগ্রামে দেড় যুগ ধরে দুটি সরকারি চাকরি করছিলেন রফিকুল

রফিকুল ইসলাম (৪৩)। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে। গত দেড় যুগ ধরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একটি ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। যদিও সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না।

একই সঙ্গে সরকারি দুই প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগে রোববার দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপ সহকারী পরিচালক জাফের সাদেক শিবলী এ তথ্য জানিয়ে বলেন, রোববার সকাল সাড়ে ১০টায় দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

জাফের সাদেক শিবলী বলেন, রফিকুল ইসলাম গত দেড় যুগ ধরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একটি ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করছেন। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না। তিনি ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত দেখিয়ে অবৈধভাবে বেতনভাতা বাবদ প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। যেটি ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ২০০০ সালের ২৯ অক্টোবর লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সচিব হিসেবে যোগদান করেন। ২০০১ সালের ২৯ আগস্ট তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন আনোয়ারা উপজেলার সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে দুই বছর চাকরি করার পর ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি নেন। তার আগে একই বছরের ২৩ জানুয়ারি আনোয়ারা উপজেলার দক্ষিণ জুইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। পরে একই উপজেলার উত্তর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে বর্তমানেও সেখানে তিনি কর্মরত রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026
img
ফেব্রুয়ারিতে দুই দফা লম্বা ছুটির সুযোগ Feb 01, 2026
img
দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল Feb 01, 2026
img
ষড়যন্ত্রকারীরা জামায়াত আমিরের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে : জুবায়ের Feb 01, 2026
img
আজ তেলুগু চলচ্চিত্রের কিংবদন্তি কমেডিয়ান ব্রহ্মানন্দমের জন্মদিন Feb 01, 2026
রমজানকে শ্রেষ্ঠ মাস করার উপায় | ইসলামিক টিপস Feb 01, 2026
img
আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ Feb 01, 2026
img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026