© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাশের বাক্স ভেবে পুলিশকে খবর, মিলল পাউডার

শেয়ার করুন:
লাশের বাক্স ভেবে পুলিশকে খবর, মিলল পাউডার
own-reporter-chattogram
০৬:১৩ পিএম | ১৯ অক্টোবর, ২০১৯

কাঠের একটি বাক্স দেখতে পেয়ে সেটিকেকে লাশের বাক্স মনে করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে বাক্সটি খুলে দেখে, সেখানে আছে পাউডার। যা অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত হয়। শনিবার সকাল সাতটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এ ঘটনাটি ঘটে।

কাঠের একটি বাক্স দেখতে পেয়ে সেটিকেকে লাশের বাক্স মনে করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে বাক্সটি খুলে দেখে, সেখানে আছে পাউডার। যা অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত হয়।

শনিবার সকাল সাতটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কর্ণফুলী সার কারখানা লিমিটেড (কাফকো) ও নির্মাণাধীন টানেলের প্রবেশমুখে বাক্সটি দেখতে পেয়ে পাশের পুলিশ ফাঁড়িতে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত পাউডার ছাড়া আর কিছু নেই বাক্সে। এই পাউডার সামুদ্রিক জাহাজে আগুন লাগলে আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়।

এ ব্যাপারে কর্ণফুলী থানার এএসআই মোহাম্মদ পারভেজ বলেন, উদ্ধার হওয়া পাউডারের জব্দ তালিকা তৈরি করা হয়েছে।

পাউডারের বাক্সটি এখানে কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন