ঢাবির ক ও চ ইউনিটের ফল প্রকাশ রোববার
২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল রোববার প্রকাশ হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল রোববার প্রকাশ হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
ক-ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ গত ১৪ সেপ্টেম্বর ও অংকন অংশের পরীক্ষা গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
টাইমস/এসআই