শাবিপ্রবির ৩য় সমাবর্তন ৮ জানুয়ারি
প্রতীকী ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তন ২০২০ সালের ৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহাম্মদ ইশফাকুল হোসেন সাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তন ২০২০ সালের ৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহাম্মদ ইশফাকুল হোসেন সাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তন ২০২০ সালের ৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ১ লা অক্টোবর থেকে, চলবে আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। স্নাতক, স্নাতক সমমান, বিএসসি নার্সিং এর জন্য চার হাজার টাকা, স্নাতকোত্তরের জন্য চার হাজার পাঁচশ টাকা এবং এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডির জন্য ছয় হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও সমমানের (২০০৫-২০১৪ সালে উত্তীর্ণ), ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীরা, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী যারা ২০০৭-২০১৫ সালের মধ্য এ ডিগ্রি অর্জন করেছেন তারা এই সমাবর্তনের অংশগ্রহণ করতে পারবেন।
টাইমস/এইচইউ