বদরগঞ্জে প্রশ্নফাঁসের দায়ে যুবকের কারাদণ্ড

রংপুরের বদরগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক যুবককে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই যুবকের নাম মিরাজ হোসেন (২৮)। জেএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে এ দণ্ড প্রদান করা হয়।

সোমবার দুপুরে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম এ দণ্ড দেন।

মিরাজ লোহানীপাড়া ইউনিয়নের মলেরহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, সোমবার পরীক্ষা চলাকালে নগরীর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে ইংরেজি প্রশ্নপত্রসহ মিরাজ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মিরাজকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন নবীরুল ইসলাম।

তিনি জানান, প্রশ্নপত্রটি তিথি নামে এক পরীক্ষার্থীর বাবা তার হাতে দিয়েছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম বলেন, কে প্রশ্নপত্র বাইরে সরবরাহ করেছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও ক্লু পাওয়া গেছে। কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১০৬ নম্বর কক্ষে নির্ধারিত প্রশ্নপত্রের একটি কম ছিল। ধারণা করা হচ্ছে, পরীক্ষা শুরুর আগেই ওই প্রশ্নপত্রটি কেউ সরিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026