© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের প্রাণহানি

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের প্রাণহানি

প্রতীকী ছবি

own-reporter-narayanganj
১২:৫১ পিএম | ০৫ নভেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে কমলাপুরের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যায়। সোয়া ১০টার দিকে গলাচিপা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রেলওয়ে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন