© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর

শেয়ার করুন:
চট্টগ্রামে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর
own-reporter-chattogram
০৬:৫২ পিএম | ০৫ নভেম্বর, ২০১৯

চট্টগ্রামে ঘুষের ২০ হাজার টাকাসহ এক ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম মো. রেজাউল করিম। সে কর অঞ্চল-২ এর আওতাধীন সার্কেল ৩১ এর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে কর্মরত আছেন।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নগরের আগ্রাবাদ এলাকায় ইনকাম ট্যাক্স অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।

উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এলাকায় ইনকাম ট্যাক্স অফিস থেকে ঘুষের টাকাসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ঘুষ বাবদ এক ব্যক্তির কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ছিল আমাদের কাছে। মঙ্গলবার এক ব্যক্তির ইনকাম ট্যাক্সের ফাইল বাবদ ২০ হাজার টাকা ঘুষ দাবি করে রেজাউল। খবর পেয়ে দুদক টিম ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন