রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে মারল ভাতিজা

রাজশাহীর বাগমারায় পাওনা টাকা চাওয়ার জেরে চাচাকে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।

বুধবার রাতে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা রাজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কফিল শাহ (৫৫)। তিনি ওই বাজারের একজন মুদি দোকানি। আর অভিযুক্তের নাম ফেরদৌস (৩১)। নিহত কফিল শাহ এবং অভিযুক্ত ফেরদৌস সম্পর্কে চাচা-ভাতিজা ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, কফিল শাহ মুদি দোকানি। তার দোকান থেকে ভাতিজা ফেরদৌস (সিএনজি চালক) বাকিতে পেট্রোল নিয়েছিলেন। তবে অনেক দিন পার হলেও টাকা না দেওয়ায় বুধবার রাতে তা পরিশোধ করতে বলেন কফিল শাহ। এনিয়ে তাদের দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্ত ফেরদৌসের ছোট ভাই মিঠুও (২৯) ভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে চাচা কফিল শাহকে মারধর শুরু করে। তারা বাঁশের লাঠি দিয়ে চাচা কফিলকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফেরদৌস (ভাতিজা) ও তার ছোট ভাই মিঠু পলাতক রয়েছেন।

ওসি বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026