‘জাহাঙ্গীরনগরে আন্দোলনকারীদের অভিযোগ অবশ্যই প্রমাণ করতে হবে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্যের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ আন্দোলনকারীদের প্রমাণ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, তারা(আন্দোলনকারীরা) উপাচার্যকে দুর্নীতিগ্রস্ত বলছেন। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে যারা দুর্নীতির অভিযোগ আনছেন, তাদের এই অভিযোগ প্রমাণ করতে হবে। অভিযোগের সপক্ষে তথ্য সরবরাহ করতে হবে। যদি তারা তথ্য সরবরাহ করতে পারেন, তবে আমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকদের পরিবারের পাশাপাশি অসুস্থ, আর্থিকভাবে অসচ্ছল ও আহত সাংবাদিকদের চেক বিতরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যদি তারা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হন, তবে তারা অসত্য অভিযোগ উত্থাপনের জন্য শাস্তি পাবেন। আমরা অবশ্যই এটি করব। কারণ, দিনের পর দিন ক্লাস বন্ধ রাখা সহ্য করা হবে না।’

ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগকারীদের সমস্ত অভিযোগ, বক্তব্য এবং ভিডিও ফুটেজ সংরক্ষণে রাখার নির্দেশনা দিয়েছেন বলে প্রধানমন্ত্রী জানান।

আন্দোলনের নামে উপাচার্যের বাড়ি ও অফিস ভাঙচুরের পাশাপাশি ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালাতে বাধা দেওয়াও একধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026