উদ্বোধনের অপেক্ষায় ২৫ সেতু

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের তিনটি প্যাকেজের অন্তর্ভুক্ত ২৫টি সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই সেতুগুলো জাপান ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুগুলো উদ্বোধন করতে পারেন।

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ জাওয়েদ আলম বাংলাদেশ টাইমসকে বলেন, এই প্রকল্পে সাতটি প্যাকেজ রয়েছে। এসব প্যাকেজের অন্তর্ভুক্ত ৮২টি সেতু। এগুলো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯১১ কোটি ৭৫ লাখ টাকা। অক্টোবর পর্যন্ত ৬০টি সেতুর নির্মাণে ব্যয় করা হয়েছে ১১ হাজার ৩৬৭ কোটি ১০ লাখ  টাকা।

তিনি আরো বলেন, তিনটি প্যাকেজের কাজ সম্পন্ন হবে এই মাসের শেষের দিকে। আর দুইটি প্যাকেজের কাজ শেষ হবে আগামী জুনে। তবে ২২টি সেতুর কাজ এখনো শুরু হয়নি। এগুলোর টেন্ডার প্রক্রিয়াধীন।

প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, প্রকল্পগুলো শেষ হবার সময় ছিল ২০২২ সালের জুনে। নির্ধারিত সময়েই কাজ শেষ হবে।  ইতোমধ্যে সাতটি প্যাকেজের মধ্যে পাঁচটি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, দেশের ২৬টি জেলায় ১০৬টি সেতু নির্মাণের তালিকা করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সেখান থেকে ৬০টি সেতু নির্মাণের জন্য সুপারিশ করে জাইকা। জাইকার সুপারিশে ২০১৫ সালের ১০ নভেম্বর ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ৪৬৭৪ মিটার। জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কে সেতুগুলো নির্মাণ করা হচ্ছে।

প্রকল্প পরিচালক মোহাম্মদ জাওয়েদ আলম জানান, ৮২টি সেতুর মধ্যে ১০টি সেতু জাপানি ইস্পাতের তৈরি । যার মধ্যে ৬টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে।

 

টাইমস/টিআর/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026