© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

শেয়ার করুন:
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক
own-reporter-rangpur
০৫:৩৮ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

রংপুরের দমদমা ব্রিজ এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে দমদমা ব্রিজের দক্ষিণপ্রান্তে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

রংপুরের দমদমা ব্রিজ এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে দমদমা ব্রিজের দক্ষিণপ্রান্তে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দমদমা ব্রিজ সংলগ্ন মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী নাবিল পরিবহনের সঙ্গে কুড়িগ্রামগামী অপূর্ব পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে রংপুর ও মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। দুই বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত আহত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, ঘটনার পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিঠাপুকুর ও তাজহাট থানা পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। বর্তমানে বাস দুটি আটক রয়েছে। তবে বাসের চালক ও হেলপারদের আটক করা সম্ভব হয়নি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন