© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ফাইল ছবি

district-correspondent
০৬:৪৫ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরুল আহাদ নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর গ্রামে। তিনি ওই গ্রামের নিমার মিয়ার ছেলে। শনিবার সৌদি আরবের মোজায়লিফ নামক স্থানে স্থানীয় সময় রাত দুইটার দিকে এই হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই কাওছার আহমেদ।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নুরুল আহাদ নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর গ্রামে। তিনি ওই গ্রামের নিমার মিয়ার ছেলে।

শনিবার সৌদি আরবের মোজায়লিফ নামক স্থানে স্থানীয় সময় রাত দুইটার দিকে এই হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই কাওছার আহমেদ।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান জিলু আহমেদ। পারিবারিক জীবনে নুরুল এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক বলে জানিয়েছেন তিনি।

স্বজন হারানোর খবর পেয়ে বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্বজনেরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন