© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাকার ওপর ঘুমিয়ে থাকা সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শেয়ার করুন:
টাকার ওপর ঘুমিয়ে থাকা সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
own-reporter
০৯:৫৩ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক(এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিবি থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকা এসআই আরিফুর রহমানের একটি ছবি ভাইরাল হয়। তা নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। এ ঘটনার পর তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক(এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিবি থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকা এসআই আরিফুর রহমানের একটি ছবি ভাইরাল হয়। তা নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। এ ঘটনার পর তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম রোববার এ তথ্য জানান।

পুলিশ বলছে, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

তবে জেলা পুলিশের একটি সূত্র বলছে, টাকার বান্ডিলের ওপর ঘুমিয়ে থাকার ছবি ফাঁস হওয়ার কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

টাকার ওপর ঘুমিয়ে আছেন পুলিশ কর্মকর্তা, ছবি ভাইরাল

 

টাইমস/এসআই

মন্তব্য করুন