© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘন কুয়াশায় চালক সিগন্যাল দেখতে পাননি: রেলওয়ে মহাপরিচালক

শেয়ার করুন:
ঘন কুয়াশায় চালক সিগন্যাল দেখতে পাননি: রেলওয়ে মহাপরিচালক
own-reporter
০৭:২৭ পিএম | ১২ নভেম্বর, ২০১৯

কসবার ট্রেন দুর্ঘটনা বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান জানিয়েছেন, তূর্ণা নিশীথা ট্রেনটি ৬০-৬৫ কিলোমিটার গতিতে চলছিল। ঘন কুয়াশার কারণে চালক লাল সংকেত সিগন্যাল দেখতে পাননি। তূর্ণা নিশীথার চালক যখন সংকেত দেখতে পান, তখন ইর্মাজেন্সি ব্রেক করেন।

কসবার ট্রেন দুর্ঘটনা বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান জানিয়েছেন, তূর্ণা নিশীথা ট্রেনটি ৬০-৬৫ কিলোমিটার গতিতে চলছিল। ঘন কুয়াশার কারণে চালক লাল সংকেত সিগন্যাল দেখতে পাননি। তূর্ণা নিশীথার চালক যখন সংকেত দেখতে পান, তখন ইর্মাজেন্সি ব্রেক করেন। ট্রেনের গতিবেগ ২০ কিলোমিটারে নেমে আসলেও পুরো গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। আমরা স্পিড রেকর্ডারও পরীক্ষা করে দেখেছি। ঢাকা থেকে গাড়ি নিয়ে বের হওয়ার পরও ঘন কুয়াশা দেখেছি আমি। তাই আমরা মনে করি, ঘন কুয়াশার কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রেলওয়ের মহাপরিচালক। ঘটনাস্থল পরিদর্শন ও অনুসন্ধান করে প্রাথমিকভাবে ঘন কুয়াশার কারণেই চালক সিগন্যাল দেখতে পাননি বলে জানান তিনি।

এ বিষয়ে মন্দবাগ রেল স্টেশনের মাস্টার জাকের হোসেন চৌধুরী জানিয়েছেন, আউটার ও হোম দু’জায়গাতেই তূর্ণাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়া হয়েছিল।

স্টেশন মাস্টারের কথা অনুযায়ী, তূর্ণা নিশীথার চালক দুটা সিগন্যালই মিস করেছেন। রেলের মহাপরিচালক হোম সিগন্যালের কথা জানিয়েছেন। যখন হোম সিগন্যাল দেখেছেন, ইঞ্জিনের গতি ৬০-৬৫ কিলোমিটার থেকে কমিয়ে ২০ কিলোমিটারে নামিয়ে আনেন চালক।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন