পদ্মার চেয়েও বড় সেতু হতে যাচ্ছে বরিশাল-ভোলায়

বরিশাল থেকে ভোলায় দেশের দীর্ঘতম সেতু নির্মাণ করা হবে। যা হবে পদ্মার সেতুর চেয়েও দীর্ঘ। তবে সেতু নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে। এই সেতু নির্মিত হলে ভোলা, বরিশালসহ অন্য জেলাগুলোর যোগাযোগ সহজ হবে।

এই প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপশ কুমার সাহা বাংলাদেশ টাইমসকে বলেন, ‘বরিশাল-ভোলা সেতু নির্মাণের সব কিছু এখন প্রাথমিক পর্যায়ে আছে। সেতু মন্ত্রণালয় এটি নির্মাণ করতে পারে। আর্থিক সহযোগিতার জন্য জাপান সরকারের উন্নয়ন সংস্থা (জাইকা), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও চীনের সঙ্গে আলাপ হচ্ছে। তবে তাদের সাথে আমাদের এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি।’

সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন বাংলাদেশ টাইমসকে বলেন, ‘দেশের দীর্ঘতম এ সেতুর দৈর্ঘ্য হবে ৮ দশমিক ৬৪ কিলোমিটার। ইতোমধ্যেই সেতুটি নির্মাণের জন্য সেতু বিভাগ প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (পিডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। বিশাল দৈর্ঘ্যের এ সেতুটির নির্মাণ ব্যয়ও হবে বিশাল। পরিকল্পনা কমিশন এ প্রকল্প পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি)।’

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানায়, প্রাথমিকভাবে এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৯১৬ কোটি টাকা। ইআরডি এ অর্থ সংগ্রহে কয়েকটি দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে রয়েছে জাপান সরকারের উন্নয়ন সংস্থা (জাইকা), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও চীন।

ইআরডির ওই কর্মকর্তা বলেন, ‘বরিশাল ও ভোলাকে সংযুক্ত করতে দেশের সবচেয়ে বড় সেতু নির্মাণ করা হবে। এটা হবে সরকারের অন্যতম মেগা প্রকল্প।’

প্রকৌশলী তাপশ কুমার সাহা জানান, এই প্রকল্পের আওতায় ৪৮৫ দশমিক ৯৭ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ সেতু, দুই কিলোমিটার সংযোগ সড়ক ও চার কিলোমিটার নদীশাসনের কাজ করা হবে।

যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতুর দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার। আর পদ্মা সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ। পদ্মা সেতুর মোট ব্যয় দাঁড়াবে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ টাকা। সে হিসাবে ভোলা ও বরিশাল জেলা সংযোগ সেতু নির্মাণে মোট ব্যয় ৫০ হাজার কোটি টাকা ছাড়াবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এ জন্যই বৈদেশিক ঋণ সহায়তার ওপর ভিত্তি করে সেতুটি নির্মাণের ইচ্ছা সরকারের।

সেতু বিভাগের কর্মকর্তারা জানায়, ভোলা বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ। এর চারপাশে লক্ষীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও বঙ্গোপসাগর। এ জেলায় রয়েছে প্রাকৃতিক গ্যাস, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। তবে জেলাটি দেশের মূল অংশ থেকে বিচ্ছিন্ন। বর্তমানে ফেরি ও অন্য নৌযানের মাধ্যমে ভোলার সঙ্গে পাশের জেলাগুলোর যোগাযোগ চালু আছে। সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় ভোলা থেকে অন্য জেলাগুলোয় পণ্য আনা-নেওয়া ও যাতায়াত বেশ কঠিন।

 

 

টাইমস/টিআর/এসআই

Share this news on:

সর্বশেষ

img
প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সবাইকে ক্ষমা করে দিলাম: জামায়াত আমির Feb 04, 2026
img
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের Feb 04, 2026
img
বিমানের ম্যানচেষ্টার-সিলেট ফ্লাইট চালু রাখতে জামায়াতের আমিরের কাছে স্মারকলিপি Feb 04, 2026
img
টলিউডে কাজের সুযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা

ঢাকায় চাপ কমাতে জেলা-উপজেলায় পূর্ণাঙ্গ হাসপাতাল করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026
img
প্রাক্তন অর্জুন কাপুরের দুঃসময়ে কী করলেন মালাইকা? Feb 04, 2026
img
বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান Feb 04, 2026
আলোচনার আগেই যুদ্ধে জড়িয়ে পরবে ইরান-যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

১৫ লাখ ফ্রিল্যান্সার ও ৫ লাখ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা জামায়াতে ইসলামীর Feb 04, 2026
ভেনেজুয়েলার তেল ভাণ্ডার যেন এক মহাবিস্ময়কর সম্পদ Feb 04, 2026
img
বিএনপিতে যোগ দিলো জামায়াতের ২৫ নেতাকর্মী Feb 04, 2026
টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়েত আমির Feb 04, 2026
ওসিডি’ নয়, সচেতনতার ডাক জয়া আহসানের Feb 04, 2026
img
প্রেসিডেন্ট অপরাধ করলেও সাধারণ মানুষের সমান শাস্তি পাবেন: ডা. শফিকুর রহমান Feb 04, 2026
img

নারায়ণগঞ্জ-১

দিপুকে সমর্থন দিয়ে রুপগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল Feb 04, 2026
img
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৭! Feb 04, 2026
img
কোন শর্তে ‘বারাণসী’তে অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াঙ্কা? Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে সরকার পরিচালনায় ২৬ বিষয়কে অগ্রাধিকার দেবে জামায়াত Feb 04, 2026
img
৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করল জামায়াত Feb 04, 2026
img
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 04, 2026