© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

শেয়ার করুন:
রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
own-reporter
০৬:১৫ পিএম | ২০ নভেম্বর, ২০১৯

ঢাকার টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আবদুল খালেক জানান, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ওই বিপণি বিতানে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ঢাকার টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আবদুল খালেক জানান, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ওই বিপণি বিতানে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ব্যবসায়ীরা জানায়, দোতলা টিনশেড এই বিপণি বিতানে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের ১৭৮৮টি দোকান রয়েছে। তবে আগুনে কী পরিমাণ দোকানের ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তারা।

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, রাজধানী সুপার মার্কেট বন্ধ থাকে রোববার। আগুন যখন লাগে তখন সব দোকান খোলাই ছিল। বিকালে মার্কেটের পূর্ব দিক থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ী ও অন্যরা বেরিয়ে আসেন। বহু দূর থেকেও এলাকায় আগুন ও ধোঁয়া দেখা যায়।

আল মাহের জুয়েলার্স এর মালিক আবু তাহের বলেন, নিচতলায় তার দোকানসহ মোট ৪৩টি গয়নার দোকান আছে। ধারণা করা হচ্ছ, মার্কেটের দোতলায় মাঝ বরাবর আগুনের সূত্রপাত। সেখানে পোশাক, টেইলার্স, ফোম, কসমেটিকস, খেলনা ও খাবারের দোকান আছে। 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন