© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারাকান্দায় ট্রাক উল্টে শিশুর প্রাণহানি

শেয়ার করুন:
তারাকান্দায় ট্রাক উল্টে শিশুর প্রাণহানি

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
০৩:১৫ পিএম | ২৪ নভেম্বর, ২০১৯

ময়মনসিংহের তারাকান্দায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর এলাকার ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের তারাকান্দায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

রোববার সকাল ১০ টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের গজহরপুর এলাকার ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হৃদয় মিয়া (১২)। নিহত হৃদয় মিয়া নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার শান্তিগড় বালিয়াকান্দা গ্রামের আবুল কাসেমের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা আবুল কাসেমসহ আরো ৩ জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টার ময়মনসিংহগামী একটি ট্রাক ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দার গজহরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এসময় ট্রাকে থাকা যাত্রী শিশু হৃদয় মিয়া ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তিনজন। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন