র‌্যাগিং: ইলেকট্রিক শক দেয় ‘বড় ভাইয়েরা’

নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির এক শিক্ষার্থীকে র‌্যাগ দেয়ার অভিযোগ উঠেছে। র‌্যাগিংয়ের সময় ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বাথরুমের পানি খাওয়ায় ও ইলেকট্রিক শক দেয় কথিত ‘বড় ভাইয়েরা’।

এ ঘটনায় শনিবার বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা। এর আগে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম আসিফ (১৭)। সে ওই প্রতিষ্ঠানের ডিপ্লোমা কোর্সের ১ম বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী আসিফ জানান, ওই প্রতিষ্ঠানের ২য় ও ৩য় বর্ষের ছাত্ররা (বড় ভাই) ১ম বর্ষের ছাত্রদের র‌্যাগিংয়ের নামে বিভিন্ন শারীরিক নির্যাতন করে। এমনকি তাদের দিয়ে কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করানোসহ অনেক কাজ করানো হয়।

গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ করে আসিফ। এতে ক্ষিপ্ত হয়ে রাতেই কথিত বড় ভাই রিয়াজুল, গোলাম আজম, আলিফসহ আরও কয়েকজন তাকে ধরে ছাত্রাবাসের পুরাতন ভবনে নিয়ে যায়। রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত নির্যাতন করে।

আসিফের অভিযোগ, এ সময় তাকে বাথরুমের পানি পান করতে বাধ্য করা হয় এবং ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন চালায় বড় ভাইয়েরা।

এ ঘটনায় শনিবার আসিফের বাবা মাসুম বিল্লাহ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মেরিন ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী শরীফা সুলতানা বলেন, সংবাদ পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে এসে ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এ ঘটনায় সিনিয়র ইন্সপেক্টর তাকিউদ্দিন সানিকে প্রধান করে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে নির্যাতিত ছাত্রের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026