© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচে বেরোবি ক্যাম্পাসে হাজারো সমর্থকের ঢল

শেয়ার করুন:
আর্জেন্টিনা ও অস্ট্রিয়া ম্যাচে বেরোবি ক্যাম্পাসে হাজারো সমর্থকের ঢল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৫ এএম | ২৩ জুন, ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ জে’তে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বড় এলইডি জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করতে জড়ো হয়েছেন হাজারো শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী দর্শক।

সোমবার (২২ জুন) রাত ১১টায় শুরু হওয়া এই আয়োজন ঘিরে ক্যাম্পাসজুড়ে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা ও মুখে স্লোগান নিয়ে মাঠে উপস্থিত হন শিক্ষার্থীরা। খেলার প্রতিটি মুহূর্তে করতালি, উল্লাস আর চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।



চলমান ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে আর্জেন্টিনা। প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেন দলের অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের পর বেরোবির স্বাধীনতা স্মারক মাঠে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস যেন আরও বেড়ে যায়।

খেলা দেখতে আসা এক শিক্ষার্থী বলেন, বন্ধুদের সঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার অনুভূতি ভিন্ন মাত্রার আনন্দ দেয়। এমন আয়োজন ক্যাম্পাস জীবনে বাড়তি বিনোদন ও উৎসবের আবহ তৈরি করেছে। 

বিশ্বকাপ ম্যাচগুলোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য বেরোবি প্রশাসনের এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। তাদের দাবি একসঙ্গে এভাবে খেলা দেখার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় হবে। 

এমআর/টিএ  

মন্তব্য করুন