© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলিতে নিহতের ২১ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

শেয়ার করুন:
গুলিতে নিহতের ২১ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

ছবি সংগৃহীত

district-correspondent
০২:০৬ পিএম | ২৫ নভেম্বর, ২০১৯

ঝিনাইদহের সীমান্তের ওপারে গুলিতে নিহত হওয়ার ২১ দিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

ঝিনাইদহের সীমান্তের ওপারে গুলিতে নিহত হওয়ার ২১ দিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

রোববার রাত পৌনে ১০টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেওয়া হয়। বিজিবির মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

নিহত আব্দুর রহিম (৫০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাউলী গ্রামের কাশেম আলির ছেলে।

বিজিবি জানায়, গত ৩ নভেম্বর ভোর রাতে সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু আনতে যায় আব্দুর রহিম। এসময় নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের খয়রামারি নারায়ণপুর মাঠে বিএসএফের গুলিতে নিহত হন তিনি। এরপর ধানতলা থানা পুলিশ লাশ নিয়ে যায়। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

এরপর থেকে লাশ ভারতীয় পুলিশের হেফাজতে ছিল। রোববার রাতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেওয়া হয়। লাশ ফেরত দেওয়ার পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন