সিলেটে শতাধিক অবৈধ পানির লাইন বিচ্ছিন্ন, ২০ লাখ টাকা জরিমানা

সিলেট নগরীর চারটি ওয়ার্ডে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ পানির সংযোগ লাইন বিচ্ছিন্ন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এসময় প্রায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে গত ১৭ নভেম্বর নগরীর ২, ৫, ১৮ ও ২৩ নং ওয়ার্ডে অবৈধ পানি সংযোগের বিরুদ্ধে অভিযান শুরু হয়। ধারাবাহিকভাবে নগরীর ২৭টি ওয়ার্ডেই এ অভিযান পরিচালনা করা হবে। অভিযান চলাকালে তাৎক্ষণিক জরিমানা আদায় সাপেক্ষে সংযোগ বৈধকরণের সুযোগও দেওয়া হচ্ছে।

এছাড়া বকেয়া বিল আদায়, হাফ ইঞ্চি পানির লাইনের বদলে অতিরিক্ত মাপের পাইপ ব্যবহার না করা ও আবাসিক বাসা-বাড়িতে পানির লাইন নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন- সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর। সিসিকের উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক তফাদার, উপ-সহকারী প্রকৌশলী সুনীল মজুমদার, আনোয়ার হোসেনসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও দলে রয়েছেন।

সোমবার চলমান অভিযানের অংশ হিসেবে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শাহী ঈদগাহ এলাকার অনামিকা ও ধানসিঁড়ি এলাকার বেশ কয়েকটি বাসা-বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়: টিআইবি Feb 02, 2026
img
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : ব্যারিস্টার তানিয়া আমির Feb 02, 2026
img
রোহিতকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, কী তথ্য দিল পুলিশ! Feb 02, 2026
img
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন মেগাস্টার দেবের! Feb 02, 2026
img

প্লট দুর্নীতি মামলা

হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড Feb 02, 2026
img
রণজয়-শ্যামৌপ্তির প্রি ওয়েডিং-এ যেন স্বর্ণযুগের জুটিকে ফিরে দেখা! Feb 02, 2026
img
প্রভাসের ‘রাজা সাব’ থেকে বিতর্কিত ছবি ‘পরাশক্তি’! আসন্ন কয়েক দিনে ওটিটি-তে আর কী থাকছে? Feb 02, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা, কে কোন পুরস্কার পেলেন Feb 02, 2026
img
লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 02, 2026
img
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল Feb 02, 2026
img
আইফোনের আয়ের রেকর্ড Feb 02, 2026
img

এনডিটিভির খবর

পাকিস্তানের বয়কট ইস্যুতে ‘উচ্চ পর্যায়ের’ মিটিং ডাকল আইসিসি Feb 02, 2026
img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026
img
অফিস-আদালত-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি Feb 02, 2026
img
শাকিবের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডুর রোমান্স ঠিক কেমন হবে? Feb 02, 2026
img
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সোলতানির জামিনে মুক্তি Feb 02, 2026