© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন:
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

district-correspondent
০৭:৫৬ পিএম | ২৫ নভেম্বর, ২০১৯

নেত্রকোনা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রুক্কু মিয়া (৫৫)। সোমবার বিকাল ৩ টার দিকে উপজেলার চল্লিশার মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নেত্রকোনা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রুক্কু মিয়া (৫৫)।

সোমবার বিকাল ৩ টার দিকে উপজেলার চল্লিশার মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

রুক্কু মিয়া নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। নতুন ভবনের পাশ দিয়ে বিদ্যুতের মেইন লাইন প্রবাহিত রয়েছে। বিকাল ৩টার দিকে রুক্কু মিয়া তিন তলা ভবনের ছাদে রডের কাজ করছিল। অসাবধানতাবশত রড বিদ্যুতের মেইন তারের সাথে জড়িয়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) মো. নাজমুল হাসান

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন