ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ তিনজন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান।

নিহত একজন বাসের চালক সিরাজুল ইসলাম (৫৫)। সে মাদারীপুর জেলা সদরের মৃত আমির হোসেনের ছেলে। এছাড়াও অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধসহ দুইজন নিহত হন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছে- ঢাকার কেরানীগঞ্জের খোকন (৩৫), মাদারীপুরের রেবা বেগম (৪৫), শাহআলম মৃধা (৫০), ছাত্তার মৃধা (৬৫), আব্দুর রাজ্জাক (৩০), সনিয়া আক্তার (১৮), শাহজাহান (৩৮), ফরিদপুরের জুলহাস ব্যাপারী (৬০), ধিরেন্দ্র রায় (৩৫), চুয়াডাঙ্গার মমিন শেখ (৪০), বরিশালের রুহুল আমিনসহ অন্তত ২০ জন।

আহতদের প্রথমে স্থানীয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আতাউর রহমান জানান, ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দ্রা পরিবহন পূর্বসদরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পান ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চন্দ্রা বাসের মধ্যে ট্রাকটি ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসচালক সিরাজুল ইসলামসহ তিন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img

স্বরাষ্ট্র উপদেষ্টা

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে Feb 03, 2026
img
ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিবি হারুন Feb 03, 2026
img
নিজের নামের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য Feb 03, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করলেন হাবীব উল্লাহ Feb 03, 2026
img
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা Feb 03, 2026
img
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 03, 2026
img
পবিত্র শবেবরাতে বুধবার বেনাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি Feb 03, 2026
img
নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর Feb 03, 2026
img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026