© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় আগুনে পুড়ল ৩৫ দোকান

শেয়ার করুন:
খুলনায় আগুনে পুড়ল ৩৫ দোকান
own-reporter-khulna
০১:০৮ পিএম | ২৬ নভেম্বর, ২০১৯

খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে আগুন লেগে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে আগুন লেগে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার ভোরে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খুলনা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, আগুন লাগার খবর পেয়ে বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন