বিআরডিবি'র কর্মচারীদের গণঅনশন

শতভাগ বেতন-ভাতা, চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা-কর্মচারীরা গণঅনশন কর্মসূচি পালন করছে। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ-সিবিএ এই ব্যানারে ১৮ দিন ধরে এ কর্মসূচী পালন করছেন তারা।

কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সহ-সভাপতি আলী আজগর মোল্লা, এমএ বারি দুলাল, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম রফিক, লুবনা নাজরিন উপস্থিত রয়েছেন।

সংগঠনটির সভাপতি আবদুর রাজ্জাক বাংলাদেশ টাইমসকে বলেন, দাবি আদায়ের জন্য আমরা গত এপ্রিল থেকে বিআরডিবি সদর দপ্তরে (পল্লী ভবন) আন্দোলন করেছি। কিন্তু কর্তৃপক্ষের টনক নড়েনি। এ অবস্থায় আমাদের লাগাতার গণঅনশনে অংশ নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।

তিনি বলেন, ১৮ দিন চলে যাচ্ছে আজকে। তবে এখানে এখনও বিআরডিবির ডিজি, সচিব, কোনো মন্ত্রী আসেনি। সবাই শুধু আশ্বাস দিচ্ছে। কিন্তু বাস্তবায়নে এগিয়ে আসছে না। আমরা ফোন দিলে তারা বলেন, এসব নিয়ে আমরা অতিদ্রুত কাজ করবো।

সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম জানান, দাবি বাস্তবায়নের জন্য ১ সেপ্টেম্বর থেকে টানা ৬৭ দিন পল্লী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। কোনো কাজ না হওয়ায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে গণঅনশন কর্মসূচি পালন করছি।

প্রকল্পভুক্ত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মো. আব্দুল ওয়াহেদ বলেন, দীর্ঘ ২০ বছর ধরে ১৫ টি প্রকল্পের অধীনে ৮ হাজার কর্মকর্তা কর্মচারী চাকরি করছি। নিয়োগের সময় বলা হয়েছিল, ৫ বছর চাকরি করার পর স্থায়ীকরণ করা হবে। কিন্তু ২০ বছর অতিবাহিত হলেও সেই কথার বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, এমনকি গত ২ বছর ধরে বেতন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কোন উপায় না দেখে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। 

সংগঠনটির সাবেক নেতা জহুরুল ইসলাম বলেন, আমাদের দাবি তিনটা হলো, চাকরি স্থায়ীকরণ করা। স্থায়ীকরণের পূর্ব পর্যন্ত শতভাগ বেতন-ভাতার ব্যবস্থা করা। দারিদ্র বিমোচনে বিআরডিবির কার্যক্রমকে আরো সম্প্রসারিত করার জন্য বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর ঘোষণা দেওয়া।

তিনি আরো বলেন, এর আগে সরকারের পক্ষ থেকে বেতন ভাতা দেওয়া হলেও গত ৩ বছর ধরে বিআরডিবির কিছু কর্মকর্তার যোগসাজশে তাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দুই থেকে তিন বছর ধরে বেতন ভাতা না পেয়ে বিআরডিবির কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। তবে ৮ হাজার কর্মীর মধ্যে ৩০০ থেকে ৩৫০ কর্মীকে ঠিকই বেতন দেওয়া হচ্ছে। এটা এক ধরনের বৈষম্য। যে কারণে বাধ্য হয়ে রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

এ বিষয় জানতে চাইলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, তারা মানবেতর জীবন যাপন করছে। আমরা সেটা বুঝতে পারছি। আমরা আলোচনা করেছি যে বিষয়টি কিভাবে সমাধান করা যায়।

তিনি বলেন, তাদের নিয়োগের আগেই বলা হয়েছিলো যে, প্রকল্প থেকে যদি লাভ আসে তাহলে তাদের বেতন প্রদান করা হবে। ‍কিন্তু অধিকাংশ প্রকল্প লাভের মুখ দেখেনি, যে কারণে বেতন বন্ধ রয়েছে। এটা দীর্ঘদিনের সমস্যা। আমি চাইলে একদিনে সমাধান করতে পারবো না। তবে কিছু কিছু এলাকায় বেতন দেওয়া হচ্ছে।

আন্দোলনকে ভিত্তিহীন উল্লেখ করে মহাপরিচালক বলেন, যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা আন্দোলন করছে তাদের কোন সংগঠন নেই। আসলে একটি মহল সুবিধা নেওয়ার জন্য এই আন্দোলন করাচ্ছে। 

 

টাইমস/টিআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026