© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পূর্বধলায় মাহফিল থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
পূর্বধলায় মাহফিল থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

district-correspondent
০৬:৩৬ পিএম | ২৭ নভেম্বর, ২০১৯

নেত্রকোনার পূর্বধলায় আনোয়ার হোসেন ওরফে লাল মিয়া (৫৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলায় গোহালাকান্দা ইউনিয়নের শালদীঘা গ্রামে এ ঘটনা ঘটে। পূর্বধলা থানার ওসি তাওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোনার পূর্বধলায় আনোয়ার হোসেন ওরফে লাল মিয়া (৫৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলায় গোহালাকান্দা ইউনিয়নের শালদীঘা গ্রামে এ ঘটনা ঘটে। পূর্বধলা থানার ওসি তাওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন ওই গ্রামের তালেব হোসেনের ছেলে। তিনি উপজেলার শ্যামগঞ্জ বাজারে কাপড় সেলাইয়ের আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রির ব্যবসা করতেন।

ওসি তাওহিদুর রহমান জানান, মঙ্গলবার রাতে তিনি শালদীঘা মসজিদে ধর্মীয় সভায় ওয়াজ মাহফিল শুনতে যান। রাত দেড়টার দিকে তিনি সেখান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুনিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন