নোয়াখালীতে সন্ধ্যায় গ্রেপ্তার, ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালীতে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহতের নাম ইব্রাহিম খলিল ওরফে ভাণ্ডারি রুবেল (২৭)।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার পশ্চিম মহদুরীপুর গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার।

নিহত ইব্রাহিম খলিল সদর উপজেলার আইউবপুর গ্রামের আবুল কাশেম ভাণ্ডারির ছেলে।

পুলিশের দাবি, নিহতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাকারবারসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ডিবির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি (ডিবি) কামরুজ্জামান সিকদার জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার পূর্ব মহদুরীপুর গ্রামে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ভাণ্ডারি রুবেলকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোর রাতে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। তাকে নিয়ে পশ্চিম মহদুরীপুর গ্রামে সাফা মিয়ার বাগানবাড়ির কাছে পৌঁছালে রুবেলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে রুবেল নিহত হয়।

ওসি আরও জানান, গোলাগুলিতে তিনি নিজেসহ পুলিশের আরও চার সদস্য আহত হয়েছেন। বাকি চারজন হলেন- উপপরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারী উপপরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026