© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পূর্বধলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাত টুকরা কলেজছাত্রী

শেয়ার করুন:
পূর্বধলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাত টুকরা কলেজছাত্রী

প্রতীকী ছবি

district-correspondent
০৫:০৬ পিএম | ২৮ নভেম্বর, ২০১৯

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। তার নাম রিনা আক্তার (২০)। বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল রেলপথের পূর্বধলা উপজেলার তারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। তার নাম রিনা আক্তার (২০)।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে ময়মনসিংহ-জারিয়া ঝাঞ্জাইল রেলপথের পূর্বধলা উপজেলার তারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিনা উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে ও পূর্বধলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

পূর্বধলা রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭১ নং আপ ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে পূর্বধলা স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি পূর্বধলা উপজেলার তারাকান্দা এলাকায় পৌঁছালে লাইনের পাশে আগে থেকে দাঁড়িয়ে থাকা ওই কলেজছাত্রী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার দেহ কেটে সাত টুকরা হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি তাওহিদুর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত এই আত্মহত্যার কারণ জানা যায়নি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন