বাইক থেকে পড়ে আহত সেই ইডেন ছাত্রীর মৃত্যু
রাজধানীর বিজয় সরণিতে উবার চালকের মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত ইডেন মহিলা কলেজের ছাত্রী আকলিমা আক্তার জুঁই (২৪) মারা গেছেন।
রাজধানীর বিজয় সরণিতে উবার চালকের মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত ইডেন মহিলা কলেজের ছাত্রী আকলিমা আক্তার জুঁই (২৪) মারা গেছেন।
সোমবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জুঁই শনিবার কোচিংয়ের উদ্দেশ্যে মিরপুরের পূর্ব কাজীপাড়া থেকে উবার মোটরসাইকেল যোগে ফার্মগেট যাওয়ার জন্য রওনা দেন। পথে বিজয় সরণি মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে মোটরসাইকেলের নিচে চাপা পড়েন।
পরে পথচারীদের সহযোগীতায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
জুঁই ইডেন মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম। তিনি পরিবারের সঙ্গে মিরপুর পূর্ব কাজীপাড়া ৫০৩ নম্বর বাসায় থাকতেন।
টাইমস/এএইচ/এইচইউ