© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীতাকুণ্ডে রাতে বের হয়ে সকালে মিলল গলাকাটা লাশ

শেয়ার করুন:
সীতাকুণ্ডে রাতে বের হয়ে সকালে মিলল গলাকাটা লাশ

প্রতীকী ছবি

own-reporter-chattogram
০১:০৮ পিএম | ০৪ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রফিকুল ইসলাম (৪০)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি হাটহাজারীর লিংক রোডের রেলরোড ওভারব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রফিকুল ইসলাম নাটোর জেলার সিরাইল থানার কুসুমদি আনন্দ নগর গ্রামের সুকলাল প্রমাণিকের ছেলে। তিনি সীতাকুণ্ডের কলেজপাড়া সড়কে একটি ভাড়া বাসায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন। তিনি দিনমজুরের কাজ করতেন।

পুলিশ ও নিহতের পরিবার ‍সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পানির পাম্প কেনার জন্য ২০ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হন তিনি। রাতে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। বুধবার সকালে রেলরোড ওভারব্রিজ এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন