© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পাত্র চাই’ বিজ্ঞাপনের নামে প্রতারণা, ময়মনসিংহে যুবক আটক

শেয়ার করুন:
‘পাত্র চাই’ বিজ্ঞাপনের নামে প্রতারণা, ময়মনসিংহে যুবক আটক
district-correspondent
০৪:৫৮ পিএম | ০৪ ডিসেম্বর, ২০১৯

ময়মনসিংহে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম মো. সারোয়ার উদ্দিন ভূঁইয়া (২৮)। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখা।

ময়মনসিংহে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম মো. সারোয়ার উদ্দিন ভূঁইয়া (২৮)।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাখা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন যাবত একটি প্রতারক চক্র বিভিন্ন পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের মাধ্যমে লোভনীয় অফার দিয়ে আসছে। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হলে দেশের বিভিন্ন স্থানে সহজ-সরল লোকদের ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল চক্রটি।

ময়মনসিংহ পুলিশ সুপারের (এসপি) নজরে আসলে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে ঘটনাটি খতিয়ে দেখার দায়িত্ব দেন। পরে ওসি ওই চক্রের সদস্যদের শনাক্ত করে মঙ্গলবার ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানায় অভিযান চালিয়ে সারোয়ারকে আটক করে।

আটক সারোয়ারের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানার মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন