কালীগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর মিলল মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ
ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র আল আমিন হোসেনের (১৩) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র আল আমিন হোসেনের (১৩) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপরে উপজেলার আড়পাড়া গ্রামের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের চারতলা বাড়ির পেছনের একটি কচুবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আল আমিন আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত।
আল আমিনের চাচা ফারুক হোসেন জানান, আল আমিন শনিবার রাত সাড়ে আটটার দিকে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয়। পরে রোববার কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন আল আমিনের বাবা আব্দুর রাজ্জাক।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
টাইমস/এএইচ/এইচইউ