© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চৌদ্দগ্রামে ব্যাংকের ভল্ট ভেঙে ১১ লাখ টাকা চুরি

শেয়ার করুন:
চৌদ্দগ্রামে ব্যাংকের ভল্ট ভেঙে ১১ লাখ টাকা চুরি
district-correspondent
০৭:৫৯ পিএম | ০৪ ডিসেম্বর, ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি ব্যাংকের ভল্টের তালা ভেঙে ১১ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুই গার্ড ও এক পিয়নকে আটক করেছে পুলিশ।

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি ব্যাংকের ভল্টের তালা ভেঙে ১১ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের দুই গার্ড ও এক পিয়নকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারে হায়দার সুপার মার্কেটের ৩য় তলায় কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন- নাইটগার্ড মো. সেলিম (৩২) ও শাহজাহানকে (৩৮)।

ওই শাখার ব্যবস্থাপক সাকিব সালেহীন বলেন, মঙ্গলবার ব্যাংকের কর্মদিবস শেষে গার্ড শাহজাহানকে পাহারায় রেখে কর্মস্থল ত্যাগ করে ছিলাম। রাত ৮টার পর থেকে ব্যাংক পাহারার দায়িত্বে ছিলেন গার্ড সেলিম। বুধবার সকালে ব্যাংকে গিয়ে জানতে পারি, ব্যাংকের উত্তর দিকের জানালা কেটে ও ভল্টের তালা ভেঙে টাকা লুটে নেয়া হয়েছে।

এ ঘটনায় ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. শাকির ছালেহীন একটি মামলা দায়ের করেছেন।

কৃষি ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের জিএম আমিনুল বাহার জানান, ব্যাংক থেকে ভল্টের তালা ভেঙে মোট ১১ লাখ ১৫ হাজার ২১৫ টাকা লুটে নেয়ার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। দ্রুততর সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করার চেষ্টা করছি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন