হাটহাজারীতে ইজতেমার জোড় বৈঠক
০৭:১২ পিএম | ০৬ ডিসেম্বর, ২০১৯
চট্টগ্রামের হাটহাজারীতে তাবলীগ জামাতের তিন দিনব্যাপি ইজতেমার ‘জোড়’ বৈঠক শুরু হয়েছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এটি চলবে। ১৫ জেলার তাবলীগ জামাতের প্রায় লক্ষাধিক সদস্য এই জোড় ইজতেমায় অংশ নিয়েছেন বলে ইজতেমা সূত্রে জানা গেছে।
চট্টগ্রামের হাটহাজারীতে তাবলীগ জামাতের তিন দিনব্যাপি ইজতেমার ‘জোড়’ বৈঠক শুরু হয়েছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এটি চলবে।
১৫ জেলার তাবলীগ জামাতের প্রায় লক্ষাধিক সদস্য এই জোড় ইজতেমায় অংশ নিয়েছেন বলে ইজতেমা সূত্রে জানা গেছে।
ইজতেমা এলাকায় পুলিশের মোবাইল টিম, র্যাব, আনসারসহ বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত আছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার পরিদর্শক মাসুদ আলম জান।
টাইমস/টিএইচ