© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টঙ্গীতে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবক নিহত

শেয়ার করুন:
টঙ্গীতে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবক নিহত

প্রতীকী ছবি

own-reporter-gazipur
১২:৩৩ পিএম | ০৮ ডিসেম্বর, ২০১৯

গাজীপু‌রের টঙ্গীতে চোর সন্দেহে সেলিম (৩৭) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত আড়াইটার দিকে টঙ্গীর এরশাদ নগরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম স্থানীয় এরশাদ নগরের আবুল কাসেমের ছেলে।

গাজীপু‌রের টঙ্গীতে চোর সন্দেহে সেলিম (৩৭) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার রাত আড়াইটার দিকে টঙ্গীর এরশাদ নগরে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম এরশাদ নগরের আবুল কাসেমের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, শনিবার রাত আড়াইটার দিকে টঙ্গীর এরশাদ নগর ৫ নম্বর ব্লকের আব্দুল রহিমের বাসার একটি ঘরের জানালার গ্রিল কেটে মোবাইল চুরি করে সেলিম। জানালার গ্রিল কাটার শব্দে ঘরের লোকজন জেগে ওঠে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে যায়। পরে ধাওয়া করে সেলিমকে ধরে এলাকাবাসী গণপিটুনি দেয়। খবর পেয়ে গুরুতর আহতাবস্থায় পুলিশ সেলিমকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন